মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বান্দরবানে সাংবাদিককে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বান্দরবান সদরে যুবদল নেতার বিরুদ্ধে এক সাংবাদিককে মারধর করে অচেতন অবস্থায় নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বান্দরবান পৌরসভার ৯ নম্বর বাসস্টেশন কাসেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক জামাল উদ্দীন দৈনিক গণবার্তার বান্দরবান প্রতিনিধি। তিনি জানান, রাতে কাসেমপাড়া এলাকায় কিছু যুবদল নেতাকর্মী জড়ো হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে কেন্দ্র দখলের প্রস্তুতির অভিযোগে জড়ো হওয়া ব্যক্তিদের ভিডিও ধারণের চেষ্টা করলে যুবদল নেতা আরিফের নেতৃত্বে ২০-৩০ জন তার ওপর হামলা চালায়।

জামাল উদ্দীন বলেন, “আমি ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। আরিফের নেতৃত্বে কয়েকজন আমাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে আমি অচেতন হয়ে পড়ি। পরে আমাকে পাশের নদীতে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খবর পেয়ে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।”

বর্তমানে তিনি বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ১১ দলীয় জোটের প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দীন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “সীমান্তবর্তী কেন্দ্রগুলোতে ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বিএনপির লোকজন। একজন দায়িত্বশীল সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বান্দরবানবাসীকে বলব—ভোট ডাকাতদের প্রতিহত করুন ও প্রতিরোধ গড়ে তুলুন।”

অভিযোগের বিষয়ে জানতে যুবদল নেতা আরিফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি মুঠোফোনে বলেন, “ঘটনার বিষয়টি আমরা জেনেছি। তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...