শনিবার, ৮ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-৬ রাউজানে গিয়াস কাদের চৌধুরীই বিএনপির প্রার্থী

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম-৬ রাউজানে বিএনপির সংসদ সদস্য প্রার্থিতার লড়াইতে শেষ হাসি হাসলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১টার দিকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে বিএনপির চূড়ান্ত মনোনয়নপত্র চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে হস্তান্তর করা হয়েছে। ১৭ জানুয়ারি ইস্যু করা ওই চিঠিতে ২৮৩ চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধানের শীষ বরাদ্দ দেওয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়।

জেলা প্রশাসক জানান, গত ৩ জানুয়ারি রাউজানের মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল।
এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুইজন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছিল। আমরা বলে দিয়েছিলাম, যিনি চূড়ান্ত মনোনয়ন নিয়ে আসবেন সেটি গ্রহণ করা হবে। আজ বিএনপির চূড়ান্ত মনোনয়ন নিয়ে এসেছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতিনিধিরা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের ওই চিঠি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপি নেতা নুরুল চেয়ার‌ম্যান, আবু জাফর চৌধুরী, ফিরোজ আহমদ, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সহকারী খোরশেদ আলম প্রমুখ।

সূত্র জানায়, একই আসনে প্রথমে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও পরবর্তীতে গোলাম আকবর খোন্দকারকেও মনোনয়ন দেওয়ায় দুজনই মনোনয়নপত্র দাখিল করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...