শনিবার, ৮ আগস্ট ২০২৬

সিজেকেএস ক্লাব সমিতি টি-টোয়েন্টি ক্রিকেট

ড্রাফট থেকে ক্রিকেটার নিয়ে দল গড়ল দশ ক্লাব

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

সচরাচর টি-টোয়েন্টির বৈশ্বিক আসর গুলোতে ক্রিকেটার নিলামের আয়োজন করা হয়ে থাকে। তবে চট্টগ্রামে এবার তেমনই ক্রিকেটার নিলামের হাট বসল।

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের জন্য রোববার ১৮ জানুয়ারি  রাতে নগরীর চট্টগ্রাম ক্লাবে আয়োজন করা হয় এই ক্রিকেটার ড্রাফটের।

যেখানে ১০ টি দল তাদের পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছে। ড্রাফটে চারটি ক্যাটাগরীতে প্রায় তিনশ ক্রিকেটারকে রাখা হয়। যেখান থেকে অংশগ্রহণকারী দল সমুহ তাদের পছন্দের ১৬ জন ক্রিকেটারকে বেছে নেয়।

ড্রাফটের “এ” ক্যাটাগরী থেকে দল গুলো নিতে পেরেছে একজন করে ক্রিকেটার। “বিষয় ” ক্যাটাগরী থেকে নিতে পেরেছে দুই জন। ” সি” ক্যাটাগরী থেকে সর্বাধিক সাত জন ক্রিকেটার নিতে পেরেছে দল গুলো। আর “ডি” ক্যাটাগরী থেকে ৬ জন নিয়ে দল গুলো তাদের কোটা পুরন করে। নিলামে “এ” ক্যাটাগরীর ক্রিকেটারের ম্যাচ প্রতি সম্মানী নির্ধারন করা হয় ১২ হাজার টাকা। “বি” ক্যাটাগরীর ক্রিকেটারের ম্যাচ প্রতি সম্মানী নির্ধারন করা হয় ৭ হাজার টাকা। “সি” ক্যাটাগরীর ক্রিকেটারের সম্মানী নির্ধারন করা হয় ৬ হাজার টাকা। আর সবশেষ “ডি” ক্যাটাগরীর ক্রিকেটারের ম্যাচ প্রতি সম্মানী নির্ধারন করা হয় ৪ হাজার টাকা।

“এ” ক্যাটাগরীর ১২ ক্রিকেটারের মধ্যে ইফতেখার সাজ্জাদ রনি এবং রনি চৌধুরী দল পাননি। “বি” ক্যাটাগরীর ২২ জন ক্রিকেটারের মধ্যে ইরফাতুজ্জামান চৌধুরী এবং নোমান ইবনে জামাল দর পাননি।

১৫ ম্যাচের এই টুর্নামেন্টের শিরোপার জন্য লড়বে ১০ টি দল। দল গুলোর মধ্যে “এ” গ্রুপে রয়েছে রাইজিং স্টার ক্লাব, শতদল ক্লাব, রাইজিং স্টার জুনিয়র, ফ্রেন্ডস ক্লাব এবং শহীদ শাহজাহান সংঘ। “বি” গ্রুপে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন, ইস্পাহানি স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। গ্রুপ পর্ব শেষে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল এবং সবশেষ ফাইনাল। আগামী ২৪ জানুয়ারী টুর্নামেন্ট শুরুর কথা রয়েছে।

ড্রাফট অনুষ্টান শুরুর আগে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।

বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মনজুর আলম মঞ্জু। বক্তব্যে তারা বলেন যেহেতু বর্তমান সময়ে চট্টগ্রামের খেলাধুলা এক রকম স্থবির তাই ক্রিকেটারদের মাঠে রাখতে তাদের এই আয়োজন। এর আগে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল ক্লাব সমিতি।
অনুষ্টানে সিজেকেএস ক্লাব সমিতির কর্মকর্তারা ছাড়াও সাবেক ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। বলা যায় বেশ বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হলো এই প্লেয়ার্স ড্রাফট।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...