সোমবার, ৩ আগস্ট ২০২৬

সাড়ে ৮ লাখ টাকার ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় সাড়ে আট লাখ টাকা মূল্যের ২ হাজার ৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাই-শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের খোদ্দগহিরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— খোদ্দগহিরা এলাকার বাসিন্দা মো. মনির (৪০) ও মো. নুরুন্নবী (৫৫)। সম্পর্কে তারা জামাই-শ্বশুর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়িতে দায়েরকৃত একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে আনোয়ারা থানা পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটের সদস্যদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নুরুন্নবীর বসতঘরের সামনের উঠানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।

খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়।

আটকের পর তল্লাশি চালিয়ে মো. মনিরের প্যান্টের পকেট থেকে ২ হাজার পিস এবং মো. নুরুন্নবীর লুঙ্গির কোমর থেকে আরও ৮৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২৪১ দশমিক ৭৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল।

রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম মিয়া বলেন, ‘সম্পর্কে তারা জামাই-শ্বশুর। নুরুন্নবীর বসতঘরের সামনের উঠানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল— এমন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...