সোমবার, ৩ আগস্ট ২০২৬

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল, সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঋণখেলাপ সংক্রান্ত আপিল শুনানিতে চট্টগ্রামের দুটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের বিষয়ে বিপরীত সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখা হলেও চট্টগ্রাম-২ আসনে দলটির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে রোববার (১৮ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত পৃথক আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়।

ইসি সূত্র জানায়, চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগে ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও যমুনা ব্যাংক আপিল আবেদন করে। শুনানি শেষে কমিশন এসব আপিল খারিজ করে তার প্রার্থিতা বহাল রাখে। কমিশনের মতে, আসলাম চৌধুরী ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে ঋণগ্রহীতা হলেও অন্য দুই ব্যাংকের ঋণের ক্ষেত্রে তিনি কেবল জামিনদার ছিলেন।

অন্যদিকে, চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগে করা আপিল গ্রহণ করে তার মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। একই আসনের জামায়াত প্রার্থী নুরুল আমিন এ আপিল আবেদন করেন। শুনানি শেষে কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিলের আদেশ দেয়।

উল্লেখ্য, এর আগে রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন এবং তাকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি ও নিষ্পত্তির লক্ষ্যে নির্বাচন কমিশন গত ১০ জানুয়ারি থেকে ইলেক্টোরাল আপিল ট্রাইব্যুনাল হিসেবে কার্যক্রম শুরু করে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...