সোমবার, ৩ আগস্ট ২০২৬

এনসিপি প্রার্থী জোবাইরুল আরিফের প্রার্থিতার বিরুদ্ধে দায়ের করা আপিল প্রত্যাহার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী জোবাইরুল আরিফের প্রার্থিতা নিয়ে দায়ের করা আপিল প্রত্যাহার করেছেন একই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু নাছের। 

এতে করে ওই আসনে প্রার্থিতা ঘিরে চলমান আইনি অনিশ্চয়তার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটেছে বলে জানান এনসিপির নেতারা।

বিষয়টি নিশ্চিত করে জোবাইরুল আরিফ জানান, তাঁর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা আপিলটি জামায়াতে ইসলামীর দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, ডা. আবু নাছের ভাই আমার প্রার্থিতার বিরুদ্ধে যে আপিল করেছিলেন, সেটি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উইথড্র করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে ১০ দলীয় জোটের আসন সমঝোতার অংশ হিসেবে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে জোবাইরুল আরিফের অবস্থান আরও দৃঢ় হলো বলে মনে করছেন জোটের নেতা-কর্মীরা। তাদের মতে, জোটের ভেতরে সমন্বয় বজায় রাখার ক্ষেত্রে এই পদক্ষেপ একটি ইতিবাচক সংকেত।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১০ দলীয় জোটের আসন ভাগাভাগির চূড়ান্ত সমঝোতায় চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল আরিফকে প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা করা হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...