সোমবার, ৩ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে ইউসুফ নাহার ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা আনজিমার টেক এলাকায় হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের উদ্যেগে আয়োজিত চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক চট্টগ্রাম ৮ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ।

ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান।

ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম মতিউর রহমান রাসেলের স্বাগত বক্তব্য ও উপজেলা যুবদলের আহবায়ক এস এম রবিউল হাসান ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইসহাক চৌধুরী।

এসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো আজগর, বিএনপি নেতা জাবেদ মেহেদী হাসান সুজন, নুরুল করিম নুরু, আব্দুল আউয়াল মঞ্জু, শওকত আলি, মো. শাহেদ, জাহাঙ্গীর আলম, হারুনর রশীদ ফাউন্ডেশনের পরিচালক আতিকুর রহমান ফয়সালসহ যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চিকিৎসা ক্যাম্পে নবজাতক, শিশু, নারী, পুরুষসহ নানা বয়সী রোগীদের চিকিৎসা নিতে দেখা যায়।

সেবা নিতে আসা মানুষেরা জানান, অজপাড়া গাঁয়ে ঘরের দোরগোড়ায় বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা পেয়ে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...