শুক্রবার, ১৫ মে ২০২৬

চট্টগ্রামে বোয়ালখালীতে ঘরে তৈরি হচ্ছে অস্ত্র, সেনাবাহিনীর হাতে আটক ২ ভাই

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত দুই ভাইকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পিকে (৫৬)। দুই ভাই উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকার মৃত আবুল বশরের ছেলে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে হোরারবাগ এলাকায় এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান বলেন, অভিযানে ৪টি বিদেশি শট গান, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড এমোনিশন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণসহ দুর্ধর্ষ দুই শীর্ষ সন্ত্রাসীকে সালাহউদ্দিন রুমি ও সাইফুল ইসলাম বাপ্পীকে আটক করা হয়েছে।

তিনি জানান, সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্রসহ ৬টি মামলা ও সাইফুল ইসলাম বাপ্পির ৪টি মামলা রয়েছে। এরা নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করতো এবং সেগুলো বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসীদলের কাছে বেচাকেনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ...

চট্টগ্রাম জেলা সাঁতার দলের ম্যানেজার সাগর

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস এর...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স...

লামার ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির...

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালী উপজেলা দল। আজ শুক্রবার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার...

চট্টগ্রাম জেলা সাঁতার দলের ম্যানেজার সাগর

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম জেলা পর্বের প্রতিযোগিতায় জেলা সাঁতার দলের ম্যানেজার মনোনীত হয়েচেন সাবেক জাতীয় সাঁতারু মোঃ মাহবুবুর...