শনিবার, ৮ আগস্ট ২০২৬

পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের সাথে আসলাম চৌধুরীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ সড়ক-মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে আসলাম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ফৌজদারহাটস্থ জলিল স্টেশন এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মো: জয়নাল খান লাদেনের সঞ্চালনায় ও কার্যকরী সভাপতি মো: শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড এবং চসিক ৯-১০ ওয়ার্ড আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন, পরিবহণ শ্রমিকদের কর্ম খুবই ঝুঁকিপূর্ণ। তারা জীবনের মায়া ত্যাগ করে এই কাজ করে যায়। কিন্তু তাদের নিরাপত্তা ও নিরাপদ জীবনের কোনো ব্যবস্থা নাই। আগামীতে বিএনপি দেশের সেবা করার সুযোগ পরিবহণ সেক্টরে শৃঙ্খলা আনয়নের পাশাপাশি শ্রমিকদের জীবন মান উন্নয়নে যথাযথ উদ্যোগ নেয়া হবে ইনশাল্লাহ। তাছাড়া আমার এলাকায় শ্রমিকদের জন্য আমার ব্যক্তিগত উদ্যোগে থাকবে নানা সহযোগিতা।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস বাহাদুর, সহ সাধারণ সম্পাদক রফিক ওমর, সাংগঠনিক সম্পাদক মির্জা শামসুদ্দিন, সহ-প্রচার সম্পাদক মো: হাসান, সড়ক-মহাসড়ক বিষয়ক সম্পাদক মো: জাবেদ হোসেন, মোতাহার হোসেন মানিক, মো: আলী, মো: জাহাঙ্গীর আলম, জাহিদ হাসান, নুরের সাফা, মো: ফয়জুল হক ফারুকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...