বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাঙামাটির আসামবস্তি সড়কে মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় গাছ বোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন সাদেক চাকমা ও মিলন চাকমা। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে আনুমানিক ১০টার দিকে গাছ বহনকারী মিনি পিকআপটি ঢালু রাস্তায় উপরে উঠতে ব্যর্থ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে গড়িয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িটি উল্টে গিয়ে গাড়িতে থাকা তিনজন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। মধ্যরাতে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন-মগবান ইউনিয়নের ৪নং ওয়াের্ডের কামিলাছড়ির বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। এই ঘটনায় বিনয় চাকমা (৩৫) নামের একজন আহত হয়েছে। হতাহতরা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা: শওকত আকবর খান জানিয়েছেন, রাতের বেলায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে; ময়নাতদন্তের জন্য মর্গে মরদেহগুলো রাখা আছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)...

আরও পড়ুন

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৫ থেকে ২৭ এপ্রিল ইস্পাহানি আদর্শ হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের অনুষ্টিত...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...