সোমবার, ৩ আগস্ট ২০২৬

আনোয়ারায় বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ভারী ট্রাক চলাচল বন্ধ ও বিকল্প নদীপথ ব্যবহারের দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মহতর পাড়া গ্রামে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দিয়ে ভারী ট্রাক চলাচল বন্ধ এবং বিকল্প নদীপথ ব্যবহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মহতর পাড়া গ্রামের পূর্ব পাশে স্থানীয় স্থায়ী বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিপুলসংখ্যক সচেতন নাগরিক ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মহতর পাড়া এলাকার একমাত্র ও প্রধান নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে এই বেড়িবাঁধ। এটি জোয়ারের পানি, নদীভাঙন ও আকস্মিক প্লাবন থেকে পুরো এলাকা, বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, ফসলি জমি ও জানমাল রক্ষা করে আসছে। অতীতে বেড়িবাঁধ ভেঙে গিয়ে পুরো এলাকা প্লাবিত হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল।আবারও বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত বা ভেঙে গেলে পুরো এলাকা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দক্ষিণ বাকখাইন–কেয়াগড় এলাকায় নির্মাণাধীন স্লুইস গেটের মালামাল পরিবহনের জন্য নিরাপদ ও কার্যকর বিকল্প নদীপথ থাকা সত্ত্বেও গত দুই থেকে তিন মাস ধরে বড় ও ভারী ট্রাক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের ওপর দিয়ে চলাচল করছে। এতে বেড়িবাঁধের স্থায়িত্ব মারাত্মক হুমকির মুখে পড়েছে এবং এলাকার সার্বিক নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। বক্তারা জানান, নদীপথ ব্যবহার করা হলে একদিকে বেড়িবাঁধ নিরাপদ থাকবে, অন্যদিকে পেসকার হাট থেকে বড় উঠান পর্যন্ত প্রধান সড়কও ভারী যান চলাচলের ক্ষতি থেকে রক্ষা পাবে।

বক্তারা আরও বলেন, এলাকাবাসী সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পক্ষে এবং উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত। তবে নিরাপদ বিকল্প জলপথ বিদ্যমান থাকার পরও

যুক্তিসংগত নয়। নদীপথ ব্যবহারের মাধ্যমেই উন্নয়ন প্রকল্প ও এলাকাবাসীর জানমাল উভয়ই নিরাপদ রাখা সম্ভব।

মানববন্ধন থেকে এলাকাবাসীর পক্ষ থেকে দুটি জোরালো দাবি জানানো হয়—১) এলাকার নিরাপত্তা ও জানমাল রক্ষার স্বার্থে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দিয়ে সব ধরনের ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ করতে হবে।২) স্লুইস গেটের মালামাল পরিবহনে অবশ্যই বিকল্প ও নিরাপদ নদীপথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

এ সময় বক্তারা বেড়িবাঁধ রক্ষায় অবিলম্বে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...