সোমবার, ৩ আগস্ট ২০২৬

উপদেষ্টা আদিলুর রহমান খান

“গণভোট শুধু নির্বাচন নয়, এটি আগামী একশ বছরের বাংলাদেশের দিকনির্দেশনা”

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই সনদের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান সদরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট ও বালাঘাটা চড়ুই পাড়া এলাকায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ভোটার উদ্বুদ্ধকরণ, প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রচার সভায় উপস্থিত শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা আদিলুর রহমান খান প্রশ্ন রেখে বলেন, “আমরা কেমন বাংলাদেশ চাই?” তিনি বলেন, বিশেষ করে তরুণ প্রজন্ম জুলাই আন্দোলনের মাধ্যমে দেশকে বদলে দিয়েছে এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে যেন আর কখনো গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে এবং কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরে না আসে—এই লক্ষ্যেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। অতীতে দেশে যে অন্যায়-অবিচার হয়েছে, তা আর হতে দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানের সরকারের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই সনদ কার্যকর করা হয়েছে। এই সনদের প্রতি জনগণের সম্মতি নিতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, একটি ভোট আগামী পাঁচ বছরের জন্য নির্ভয়ে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ দেবে, আরেকটি ভোট আগামী একশ বছরের জন্য দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে দেশের সকল শিক্ষক, ধর্মীয় গুরু ও সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা জুলাই আন্দোলনের পক্ষে তারা সবাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, আর যারা ফ্যাসিবাদের পক্ষে তারা ‘না’ বলবে। সকল ধর্মীয় গোষ্ঠী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ দেশের আপামর জনগণ জুলাই আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রচারণা সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং পুলিশ সুপার মো. আব্দুর রহমান।

এসময় বান্দরবানের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন গ্রামের কার্বারী (গ্রামপ্রধান) উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...