অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে নিজ বাসভবনে যান তারেক রহমান। বাসভবনে তিনি ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বের হন। পরে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওনা হন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তাঁর কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
বিএনপি চেয়ারম্যান হিসেবে আজই প্রথম তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।
এর আগে, গতবছরের জুন মাসে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হয়েছিল। যে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।
আর এইচ/
