আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোষ্টাল ব্যালটে ভোট দান ও গণভোট প্রচারণা বিষয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন স্কুল মাদরাসার প্রধান শিক্ষকদের নিয়ে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় অভিভাবক ও ছাত্রছাত্রীদের মাঝে গণভোট বিষয়ে ব্যাপক আকারে প্রচার কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
