বুধবার, ৫ আগস্ট ২০২৬

লালখান বাজারে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকা থেকে চতুর্থ শ্রেণি পড়ুয়া এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। শিশুটিকে ধর্ষণ ও হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এ বিষয়ে র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে গত শনিবার দিবাগত রাতে নগরীর লালখান বাজার এলাকার একটি বাসা থেকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই সময় এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে খুলশী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, ভাড়া বাসার একটি কক্ষ থেকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি এবং শরীরে আঘাতের চিহ্নও ছিল না। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ধর্ষণের আলামত আছে কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বুধবার রাতে পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। পরিবারের পক্ষ থেকে একটি ধর্ষণ ও হত্যা মামলা করা হয়েছে। র‌্যাবের হাতে গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...