শুক্রবার, ১ মে ২০২৬

দুবাইফেরত যাত্রীর ব্যাগেজ থেকে ২১ লাখ টাকার স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টারমিনালে কাস্টমস এয়ারফ্রেইট শাখা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর যৌথ অভিযানে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ১২০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮-এর একটি ইউ ব্যাগেজ কার্গো টারমিনালে স্ক্যানিংয়ের সময় স্বর্ণসদৃশ বস্তু শনাক্ত হলে তা জব্দ করা হয়।

বিষয়টি বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নিশ্চিত করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, জব্দকৃত ব্যাগেজটি দুবাইফেরত যাত্রী মো. আবু জাহেদের নামে এসেছে। ব্যাগেজটির বি/ই নম্বর সি-৬৮ এবং এয়ারওয়ে বিল নম্বর ৯৯৭-৬৬৮৭৬৭২৫। সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট ছিলেন মাউন্টেইন শিপিং লিমিটেডের নুরুল আলম।

পরবর্তীতে রাত সাড়ে ১২টায় সিএন্ডএফ এজেন্টের উপস্থিতিতে লিটন ধর নামে এক স্বর্ণকার (স্বত্বাধিকারী, নিউ জোতস্না জুয়েলার্স) ব্যাগেজটি পরীক্ষা করে ভেতরে থাকা অলংকারগুলো স্বর্ণের বলে নিশ্চিত করেন।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘জব্দকৃত স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা। স্বর্ণগুলো বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে। এ ঘটনায় কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...