বুধবার, ৫ আগস্ট ২০২৬

শুকনো কাঠখড়ের আগুনই যেনো শীতে শরীর উষ্ণ রাখতে ফায়ার প্লেস

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

হাড়কাঁপানো শীতে কাপছে সবুজ প্রকৃতি বেষ্টিত বান্দরবান।হঠাৎ করেই গত কয়েক দিনে জেলার তাপমাত্রা বেশ কমে গেছে,গতকালের চেয়ে আজকে তাপমাত্রা ২ ডিঃসেঃ কমে দাড়িয়েছে ১১.৫ ডিঃ সেঃ এ।

মঙ্গলবার (৬ই জানুয়ারি) দপুর ১২ টার পর খনিকটা সূর্যের দেখা পেয়েছে শীতার্ত জনসাধারণ, এদিকে, শীতের তীব্রতায় স্বাভাবিক জনজীবনে নেমে এসেছে ধীরগতি। বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষ।এই শীতের মধ্যেই কুয়াশা মোড়া পথে দৈনন্দিন কাজে যথারীতি জীবিকার সন্ধানে ছুটছেন তারা।অনেকেই রাস্তার পাশে শুকনো কাঠখড়ে আগুন জ্বালিয়ে শরীর উষ্ণ রাখতে বানিয়েছেন ফায়ার প্লেস।

এদিকে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে গরম কাপড়ের দোকানে ভীড় বেড়েছে ক্রেতাদের,এছাড়া অনেকেই মানে ভালো দামে কম এমন শীতবস্ত্রের জন্য ভীড় করছেন সেকেন্ড হ্যান্ড কাপড়ের দোকান গুলোতে।সকল শ্রেণী,পেশার মানুষের,ভীড় থাকে মানসম্মত সেকেন্ড হ্যান্ড কাপড়ের দোকানগুলোতে।নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী নিজের ও পরিবারের সদস্যদের জন্য কিনছেন পায়ের মৌজা থেকে শুরু করে মাথায় পরিধানের জন্য উলের টুপি।শীতবস্ত্রের অধিকাংশই বিদেশি বিভিন্ন নামি-দামি গার্মেন্টস এর পণ্য হওয়ায়,ক্রেতারাও সাচ্ছন্দ্যে এসব দোকানে ভীড় করছেন।

আবহাওয়া অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল জানান গতকালের মতো আজো আবহাওয়া অপরিবর্তিত রয়েছে,গতকালের চেয়ে আজকে তাপমাত্রা কমে ১১.৫ ডিঃসেঃ এ দাঁড়িয়েছে,দিনের অধিকাংশ সময় কুয়াশায় আবৃত্ত থাকবে ফলে আকাশে কোথাও কোথাও সূর্যের দেখা পেলেও অধিকাংশ এলাকায় সূর্যের দেখা পাওয়া যাবে না।

আবহাওয়া অধিদপ্তর জানায় আগামী দুই দিনের মধ্যে জেলায় দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...