বুধবার, ৫ আগস্ট ২০২৬

বাজারে অবৈধ বিদ্যুৎ সংযোগ, জেনারেটর ব্যবসায়ী আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎ আইনের মামলায় ১ জনকে আটক করেছে পুলিশ। বদরখালী বাজারে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে জেনারেটর ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলামকে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করেছে। 

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার বিদ্যুৎ আদালতের জারি করা ওয়ারেন্ট মোতাবেক তাকে গ্রেপ্তার করা হয়।

ডিজিএম এমরান গনি জানান, মোঃ সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বদরখালী বাজার এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। এর আগেও একাধিকবার তার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তাকে জরিমানা করা হয়েছিল। তবে তিনি জরিমানার অর্থ পরিশোধ করেননি এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের সঙ্গেও কোনো প্রকার যোগাযোগ রাখেননি।

এ ঘটনায় ২০২৪ সালে ঢাকার বিদ্যুৎ আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলেও অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ৯ লক্ষ টাকার একটি মামলা রয়েছে। পাশাপাশি আরও একটি ৬ লক্ষ টাকার মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...