ইসলামপুর থেকে সিআর মামলার ১০ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে ঈদগাঁও থানা পুলিশ। শনিবার রাতে পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. মোজাফফর আহমদ। তিনি আহমদ ইউনিয়নের মধ্য নাপিতখালী এলাকার মরহুম উজির আলী সওদাগরের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, চেক প্রতারণা সংক্রান্ত একটি সিআর মামলায় আদালত তাকে ১০ মাসের সাজা প্রদান করেন। ওই মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে শনিবার রাতে তাকে আটক করা হয়েছে। রবিবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।
