শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে একই রাতে বসত ঘরে ডাকাতি বিদ্যালয়ে চুরি 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালীতে এক রাতে বসত ঘরে ডাকাতি ও এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারী) ভোরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাস্টার বাজার এলাকার মিলন দাশের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। একই রাত ১০ থেকে ভোর ৬ টার সময় উপজেলার শাকপুরা ইউনিয়নের হাজী রহমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

মিলন দাশের পরিবারের সদস্য ভুক্তভোগী চন্দনা দাশ ও শিশু রাজ দাশ বলেন, ভোর সাড়ে ৩ টার দিকে ৭-৮ জনের ডাকাতদল ঘরের দরজা ও তালা ভেঙে ভিতরে ঢুকে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১২ হাজার টাকা, ১৫ ভরি স্বর্নালংকার ৫-৬টি মোবাইল নিয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. জাফর আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘটে যাওয়া ডাকাতির ঘটনা সবাইকে মর্মাহত করেছে।

ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অপর দিকে শাকপুরা হাজী রহমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমা দে জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত ১০ থেকে ভোর ৬ টার সময় বিদ্যালয়ের ছাদে উঠে ৬টি পানির ট্যাংক এর গেইট বল, সোলার প্যানেলের কন্ট্রোল বাক্স ও ইলেকট্রিক তার কেটে নিয়ে গেছে চোরের দল। এ বিষয়ে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।

খবর পেয়ে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহফুজুর রহমান বলেন, চোর ডাকাতদের চিহ্নিত করতে মাঠে কাজ করছে পুলিশ। দ্রুতই এসব ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...