শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে বৃত্তি পরীক্ষা শুরু

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

ঈদগাঁও উপজেলায় জুনিয়র (অষ্টম মান), ইবতেদায়ী ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮ ডিসেম্বর রবিবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নতুন উপজেলায় প্রথমবার ২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা। ২ কেন্দ্রে ইবতেদায়ী (৫ ম) সহ সর্বমোট ৬৫৮ পরীক্ষার্থীদের মধ্যে ৫৯৭ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্হিত ছিল ৬১ জন। ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবির, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোহাম্মদ মহিউদ্দিন এবং ঈদগাঁও থানার একজন পুলিশ পরিদর্শক কেন্দ্র দু’টি পরিদর্শন করেছেন।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অফিস তত্ত্বাবধায়ক আনিসুর রহমান ও সহকারি মোহাম্মদ আলম জানান, ঈদগাহ (কোড ৩৫৬) কেন্দ্রে ৯ টি বিদ্যালয়ের ১৫৪ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৪০ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ১৪ জন। এ কেন্দ্রে সর্বোচ্চ বৃত্তি পরীক্ষার্থী ছিল ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের। যার সংখ্যা ছিল ৪২ জন। এর মধ্যে ছাত্র ২৫ এবং ছাত্রী ছিল ১৭ জন। সর্বনিম্ন শিক্ষার্থী ছিল দারুল ফাতাহ একাডেমীর। যার সংখ্যা ছিল মাত্র তিনজন। এর মধ্যে একজন ছিল ছাত্রী। তার মতে এ কেন্দ্রে কেউ বহিষ্কার হয়নি।

তিনি আরো জানান, এ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যুব উন্নয়ন অফিসার মোঃ ইলিয়াছ মিয়া, কেন্দ্র সচিব খুরশীদুল জন্নাত, হল সুপার গিয়াস উদ্দিন এবং সহকারি হল সুপার নজরুল ইসলাম হোসাইনী।

তিনি আরো জানান, প্রথম দিন বাংলা বিষয়ের পরীক্ষা সকাল দশটায় শুরু হয়ে একটায় শেষ হয়। পরীক্ষার মোট বিষয় সংখ্যা পাঁচটি। বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলা, ইংরেজি এবং গণিতের পূর্ণমান নম্বর হচ্ছে ১০০। আর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচিতির নম্বর হচ্ছে ৫০ করে। তার কেন্দ্রে পর্যবেক্ষক ছিলেন ৬ জন এবং কক্ষ সংখ্যা ছিল তিনটি। উপজেলায় স্কুল পর্যায়ে ভেন্যু ছিল এ একটি। নিরাপত্তার দায়িত্বে ছিল ঈদগাঁও থানার দু’জন পুলিশ সদস্য। জানা গেছে, সোমবার ইংরেজি, মঙ্গলবার গণিত এবং বুধবার বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মাদ্রাসা পর্যায়ে আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্রে মোট ১৮ টি মাদ্রাসা অংশ নেয়। ইবতেদায়ীর ৩১৬ জনের মধ্যে ২৯৬ জন এবং দাখিল ৮ ম শ্রেণির ১৮৮ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৬১ জন অংশ নেয়। এ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার। কেন্দ্র সচিব অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভী ও হল সুপার মৌলানা মনছুর আলম।  প্রথম দিনের পরীক্ষার বিষয় ছিল বাংলা। উপজেলা একাডেমিক সুপারভাইজার জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষা কিছুদিন পেছানো হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...