বুধবার, ৫ আগস্ট ২০২৬

এ নিয়ে চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন নিয়েছেন ১৯২ প্রার্থী

চট্টগ্রামে শেষ মুহূর্তে বিএনপি-জামায়াতসহ আরও ৩৮ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে আজ ২৭ ডিসেম্বর শনিবার বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের আরও ৩৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এরমধ্যে বিএনপির ৬ জন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১ জন প্রার্থী রয়েছে।
এর আগে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ১৫৪ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সব মিলে চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন নিয়েছেন ১৯২ প্রার্থী।

চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আজ ২৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত নেয়া মনোনয়ন ফরমের তালিকায় দেখা গেছে, চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি, এলডিপি, গণ ফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জেএসডি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, এবি পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, জনতার দল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্র্টি, বিএসপি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ডেভেপমেন্ট পার্টি ও স্বতন্ত্রসহ ১৯২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ ২৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত চট্টগ্রাম জেলার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক কার্যালয় ছাড়াও তাদের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আগ্রহী প্রার্থীরা।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) মোঃ হেদায়েত উল্যাহ্ জানান, আজকে (২৭ ডিসেম্বর শনিবার) বিভাগীয় কমিশনার ও তাঁর সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, শনিবার চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসন থেকে মনোনয়ন নিয়েছেন বিএনপির মো. শহীদুল ইসলাম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল মাওলা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. মছিউদ দৌলা, বাংলাদেশ নেজামে ইসলাম পার্র্টির মো. জাকারিয়া খালেদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. নুরুর রশীদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদিকে চট্টগ্রাম-৫ হাটহাজারী আসন থেকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মোখতার আহমেদ। এদিকে চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চান্দগাঁও আসন থেকে বিএনপির মো. মোরশেদুল আলম এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) মো. গোলাম ফারুক, চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসন থেকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্র্টির মো. নেজাম উদ্দীন মনোনয়ন নিয়েছেন।

এদিকে চট্টগ্রাম-১০ ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে সাঈদ আল নোমান মনোনয়ন নিয়েছেন। একই আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী মনোনয়ন ফরম নিয়েছেন।

এছাড়াও বাংলাদেশ লেবার পার্টির মোহাম্মদ ওসমান গনি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো: লিয়াকত আলীও মনোনয়ন নিয়েছেন।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসন কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, চট্টগ্রাম-১ মীরসরাই আসর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মো. জাফর উল্লাহ, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের এইচ এম আশরাফ বিন ইয়াকুব, বিএসপি থেকে মনোনয়ন নিয়েছেন ২ জন; তারা হলেন মো: ওসমান আলী ও শাহাজাদা সৈয়দ, চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন থেকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের এম এ ছালাম, চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া থেকে জাতীয় পার্টির মো. মেহেদী রাসেদ, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী সি এস কে ছিদ্দিকী মনোনয়ন নিয়েছেন।

এদিকে চট্টগ্রাম-১২ পটিয়া আসন থেকে মনোনয়ন নিয়েছেন জাতীয় পার্টির ফরিদ আহম্মদ চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সিরাজুল ইসলাম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম বেলাল নুর, স্বতন্ত্র থেকে আয়েশা বেগম।
চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়েছেন আবদুর রব চৌধুরী এবং স্বতন্ত্র থেকে মীর আহমদ।
চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়েছেন আরও ২ জন। তারা হলেন-সিরাজুল ইসলাম ও আবদুস সালাম মামুন এবং জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়েছেন মোহাম্মদ বাদশা মিয়া।

এদিকে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন নিয়েছেন শরীফুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসন থেকে মনোনয়ন নিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্র্টির মুহাম্মদ মুসা, এলডিপির কফিল উদ্দিন চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ রুহুল্লাহ।

এদিকে চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিএনপির ডা. লুসি খান, গণ ফোরামের উজ্জ্বল ভৌমিক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আবু তাহের এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া মনোনয়ন নিয়েছেন।

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল মতে, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। তফসিল ঘোষণার পরদিন (১২ ডিসেম্বর) থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...