শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চন্দনাইশে কদমরসূল মাদ্রাসার ২য় সালানা জলসা দস্তারবন্দী প্রদান

চন্দনাইশ প্রতিনিধি  

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট কদম রসুল (দ.) হিফজুল কুরআন মডেল মাদরাসায় ২য় বার্ষিক সালানা জলসা ও হেফজ সমাপনকারী তিনজন কুরআনে হাফেজকে দস্তারবন্দী বা পাগড়ী প্রদান করা হয়েছে।

এই উপলক্ষে বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর ) দিনব্যাপি বাগিচাহাট খাঁনদিঘী সংলগ্ন মাদরাসা মাঠে ব‍্যবসায়ী মোহাম্মদ মজিবুর রহমান এর সভাপতিত্বে সালানা জলসা ও দস্তারের ফজিলত উপলক্ষে ছিদ্দিকে আকবর (রা.) স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে তকরির পেশ করেন জামিরজুরী রজবীয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আল কাদেরী (মা.জি.আ)। উদ্বোধক ছিলেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, আবু বক্কর ছিদ্দিক, ফজলুর রহমান (সও.)। উক্ত আয়োজন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ ইমরান হোসাইন আল কাদেরির সঞ্চালনায় এসময় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালক হাফেজ ক্বারী মাওলানা আবদুল কাদের আল কাদেরী, হাফেজ মাওলানা মিজানুর রহমান আল কাদেরী। মাহফিল শেষে মাদরাসার হেফজ সমাপনকারী মোহাম্মদ যায়েদ বিন ইলিয়াস, মোহাম্মদ জিহাদুল ইসলাম, মোহাম্মদ সাবিতকে অতিথিবৃন্দ দস্তারবন্দী বা পাগড়ী পরিয়ে দেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...