শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম-১৩ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর মনোনয়ন সংগ্রহ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রার্থীর পক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম নেন। এসময় সহকারী রির্টানিং কর্মকর্তা তাহমিনা আক্তার থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে মনোনয়ন সংগহ করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রাটারী আবুল হাসান খোকা। এসময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রাটারী মোঃ নাছির উদ্দিন শাহ্, বারখাইন ইউনিয়ন সভাপতি সাদ্দাম হোসেন, আনোয়ারা সদর ইউনিয়ন সভাপতি এস.এম. শাহেদ, হাইলধর ইউনিয়ন সভাপতি নজরুল করিম, বারশত ইউনিয়ন সভাপতি মোঃ ফারুক ও আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সাবেক নেতা রিয়াদ মাহমুদ।

এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আপনারা সবাই নির্বাচনী আচরণবিধি বিষয়টি লক্ষ্য রাখবেন। ইতিমধ্যে কোন আচরণবিধি ভঙ্গের কোন অভিযোগ আসে নাই। এটি সব রাজনৈতিক দলের জন্য প্রশংসনীয় কাজ। আশাকরি নির্বাচন পর্যন্ত এই সৌহার্দপূর্ণ আচরণ বজায় থাকবে।

মনোনয়ন সংগ্রহের বিষয়ে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, আজকে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ইউএনওর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে তিনি নিশ্চিত করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম নিলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২...

ডোর টু ডোর বর্জ্য সংগ্রহে তৃতীয় পক্ষকে টাকা দিতে হবে না: চসিক

বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডর বা তৃতীয় পক্ষকে...

উখিয়ার বালুখালীতে বাস ও টমটম সংঘর্ষে কিশোর নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটমের সংঘর্ষে...

কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতি মামলা, গ্রেপ্তার ৪

কর্ণফুলীতে থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলায় ৪ জনকে গ্রেপ্তার...

আকবরশাহ থানা এলাকায় ইয়াবা নিয়ে নারীসহ গ্রেপ্তার দুই

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার...

কর্ণফুলীতে উল্টোপথে আসা বালুভর্তি ট্রাকের চাপায় নারী নিহত

কর্ণফুলী উপজেলার বড়উঠানে রাস্তা পার হতে গিয়ে উল্টো পথে...

আরও পড়ুন

উখিয়ার বালুখালীতে বাস ও টমটম সংঘর্ষে কিশোর নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটমের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।...

কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতি মামলা, গ্রেপ্তার ৪

কর্ণফুলীতে থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার রাতে উপজেলার খুইদ্দের টেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার বিকেলে...

কর্ণফুলীতে উল্টোপথে আসা বালুভর্তি ট্রাকের চাপায় নারী নিহত

কর্ণফুলী উপজেলার বড়উঠানে রাস্তা পার হতে গিয়ে উল্টো পথে আসা একটি বালুভর্তি ট্রাকের চাপায় বলকিজা খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৯ এপ্রিল)...

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. জাবিন চৌধুরী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জাবিন...