মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট একদম নিচে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামে ‘বাণিজ্য সংলাপ’ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ধ্বংস হয়ে গেছে। যত উন্নত দেশ দেখবেন ক্যাপিটাল মার্কেটের সাথে দেশের গ্রোথ, ডেভেলপমেন্ট, ইনভেস্টমেন্ট সরাসরি জড়িত। আমেরিকার মার্কেট ক্যাপিটাল জিডিপির দ্বিগুণ। ভারতের মার্কেট ক্যাপিটাল জিডিপির ৬০-৭০ শতাংশ। বাংলাদেশের মার্কেট ক্যাপিটাল জিডিপির ৪-৫ শতাংশ।

সোমবার (২২ ডিসেম্বর) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে ‘বাণিজ্য সংলাপ’ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরাম এ সংলাপের আয়োজন করে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমি সারপ্রাইজড এত ছোট ক্যাপিটাল মার্কেট দিয়ে আমরা যতটুকু করতে পেরেছি। কিন্তু ক্ষতি হয়েছে। ক্যাপিটাল মার্কেট ডেভেলপ ছাড়া আমরা যে ধরনের ইকোনমির কথা বলছি, যে জায়গায় যেতে চাইছি সেখানে যেতে পারব না। এ জন্য আমাদের ক্যাপিটাল মার্কেটের কাজ শুরু করেছি। আমরা গ্লোবাল ফান্ড ম্যানেজারদের সঙ্গে কথা বলছি। রেগুলেশন, প্রডাক্টগুলো দেখছি।

তিনি বলেন, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ফ্রন্টিয়ার, অর্থাৎ একদম নিচে। আমরা যদি ইমার্জিং মার্কেটে ঢুকতে পারি, সারা দুনিয়া ফান্ড নিয়ে বসে আছে। বাংলাদেশি অরজিন অনেক ফান্ড ম্যানেজার একেকজন ১৫ বিলিয়ন, ৩০ বিলিয়ন ডলার অলরেডি ম্যানেজ করছে। তারা চীনে বিলিয়ন ডলার ইনভেস্ট করছে কল সেন্টারে। ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট ছাড়া ট্রিলিয়ন ডলার ইকোনমি আমরা করতে পারব না।

বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, বিটিসিএল, জয়েন্ট স্টক কোম্পানি, বিডা এগুলোতে আমাদের স্পেশালাইজড লোকজনকে হাই পে দিয়ে আনতে হবে। আপনি এক লাখ টাকা বেতন দিয়ে বিএসইসি চালানোর লোক পাবেন না। তাকে তার পে দিতে হবে। গভর্নরকে ওইভাবে পে করতে হবে। আমি গর্বের সঙ্গে বলতে চাই, বিএনপি সরকার কখনো কেন্দ্রীয় ব্যাংকে পলিটিক্যাল নিয়োগ দেয়নি। এ জন্য বিএনপির সময় স্টক মার্কেট কলাপস করেনি, স্ক্যান্ডেল হয়নি। ব্যাংকিং সেক্টর আমাদের সময় সাফার করেনি।

বাংলাদেশ ব্যাংকের জবাবদিহি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে আমীর খসরু বলেন, জবাবদিহি অনুপস্থিত। বাংলাদেশ ব্যাংক সরকারের নির্দেশে কাজ করেছে, প্রধানমন্ত্রীর অফিস বলেছে, অর্থমন্ত্রী বলেছে, ক্ষমতাধর কোনো নেতা বলেছে। গভর্নর অটোনোমাস বডি হিসেবে, ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে কাজ করেনি। আমরা চাই প্রতিটি প্রতিষ্ঠান রান করুক ইন্ডিপেন্ডেন্টলি, ননপলিটিক্যালি, প্রফেশনালি। তাহলে সবাই জবাবদিহির মধ্যে আসবে। গত ১৫-১৭ বছরে বাংলাদেশে যে সমস্যাগুলো হয়েছে তা হওয়ার কারণ নেই তো যদি বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করত। আইন মেনে চলতে হবে। ক্যাশ টাকা বিদেশে পাঠানোর সুযোগ এটা থাকার কোনো কারণ ছিল না। কেন্দ্রীয় ব্যাংকের কাছে ইনস্টিটিউশনগুলো দায়বদ্ধ ছিল না। স্বচ্ছতার অভাবে আমরা গর্তে পড়েছি। সব প্রতিষ্ঠানকে চলতে দিতে হবে। পলিটিক্যাল ডিসিশনে তো সেন্ট্রাল ব্যাংক চলবে না। আজ ব্যাংকিং সেক্টরে টাকা নেই। কোনো সরকার তো দেশ চালায় না, দেশ চালায় প্রতিষ্ঠানগুলো।

এক প্রশ্নের উত্তরে আমীর খসরু বলেন, মীরসরাই ইকোনমিক জোনে অথরিটি আছে। শর্ত পূরণ না করলে বরাদ্দ বাতিল হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ।

সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ৮০ কিলোমিটার কর্ডলাইন দরকার। চাঁদপুর-নারায়ণগঞ্জ দিয়ে ১০ লেইনের মহাসড়ক দরকার। চট্টগ্রাম বিমানবন্দরে সব কেপিআই, জ্বালানি তেলের ডিপো। তাই রিলোকেটেড করতে হবে। মাতারবাড়ীতে ১১ দশমিক ৫ মিটার ড্রাফট। এটা দিয়ে ইউরোপে জাহাজ পাঠানো যাবে কিনা চিন্তা করতে হবে। ডিপ সী পোর্ট কোথায় করবেন? সোনাদিয়ার কথা বিবেচনায় রাখা যেতে পারে।

এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ সালাম বলেন, আমি জানি বিএনপির ৩১ দফা আছে। অনুরোধ করব, বিজনেস যে করে তাকে বিজনেস কমিউনিটির লিডার বানান। বন্দর ডেভেলপ করতে হবে। দয়া করে ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ দিন।

প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, এসএমই খাতে ৮০ লাখ উদ্যোক্তা। আড়াই কোটি প্রত্যক্ষ পরোক্ষ কর্মী। তাই এ খাতে সরকারের নজরদারি দরকার।

বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি সেলিম রহমান বলেন, কস্ট অব ডুয়িং বিজনেস গুরুত্বপূর্ণ বিষয়। আরএমজি খাতের এসএমইর জন্য ইপিজেডের জায়গা বরাদ্দ দিতে হবে।

পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেল ইন্ডাস্ট্রির এমডি মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু বলেন, চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে নানা অনুমোদন আনতে হয়রানি ও সময়ক্ষেপণ হয়। আমরা বছরে ৪০০ জাহাজ আনি রিসাইকেলের জন্য। একই ডকুমেন্টে শিল্প মন্ত্রণালয় যে জাহাজ কাটার অনুমোদন ২-৭ দিনে দিচ্ছে পরিবেশ তা ২ মাস সময় নিচ্ছে।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, আমরা আশা করি নির্বাচিত সরকার আসলে ব্যবসায়ীদের দুঃখ দুর হবে। একই সঙ্গে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন চাই।

বক্তব্য দেন বিজিএপিএমইএর সভাপতি মো. শহিদ উল্লাহ, উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সুলতানা নূরজাহান রোজী, রাঙামাটি চেম্বার সভাপতি মো. মামুনুর রশীদ, বারভিডার সাবেক ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান, বান্দরবান চেম্বারের নির্বাহী সদস্য জসিম উদ্দিন, আন্তঃজেলা পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন, খাতুনগঞ্জ ট্রেড ইন্ডাস্ট্রির সভাপতি মীর আবদুস সালাম, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, মাস্টার আবুল কাশেম, বিএনও লুব্রিকেন্টসের পরিচালক সালাউদ্দিন ইউসুফ প্রমুখ।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সরোয়ার জামাল নিজাম ও আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম,

সংলাপের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হাফেজ এহসানুল হক। এরপর ছিল বাঁশির সুরে জাতীয় সংগীত।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

আরও পড়ুন

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে কেড়ে নিয়ে সাপরিনা জান্নাত মাহিরা নামের দুই মাসের এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যা করার অভিযোগ...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু।...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের জন্য ঐতিহাসিক নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৪ এপ্রিল)...