আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড–আকবর শাহ–পাহাড়তলী–খুলশি আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের নেতৃবৃন্দ।
রোববার (২১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. কমল কদর, মো. জহুরুল আলম জহুর, মোহাম্মদ মোরসালিন, জাকির হোসেন, সালেহ আহম্মদ সলু, আব্দুস সাত্তার সেলিম, মাইনুদ্দিন চৌধুরী, রেহান উদ্দিন প্রধান, রফিক আহম্মদ, মাহবুবুল আলম, মোহাম্মদ সেলিম, মোজাহের উদ্দিন আশরাফ, নুরুল আনোয়ার চেয়ারম্যান, ফজলুল করিম চৌধুরী, সাহাব উদ্দিন রাজু, সোলায়মান রাজ, হেলাল উদ্দিন বাবর, মো. সাহাব উদ্দিন, মো. ইব্রাহিম, এডভোকেট নাছিমা আক্তার ডলি, এডভোকেট আইনুল কামাল, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অমলেন্দু কনক, আসলাম উদ্দিন, মো. জিয়া উদ্দিন, মো. বখতিয়ার উদ্দিন, মো. শাহেদ, মো. ইসমাইল ও মো. কামরুল ইসলাম বাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ আসলাম চৌধুরী সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ আসনের মাটি ও মানুষের অত্যন্ত জনপ্রিয় নেতা। তিনি একজন পরিচ্ছন্ন, মানবিক ও জনবান্ধব মানুষ হিসেবে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন। এ আসনের জনগণ বিপুল ভোটে তাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ।
তারা আরও বলেন, চট্টগ্রাম-৪ আসনে বিএনপির ভেতরে কোনো বিভেদ বা কোন্দল নেই। আসলাম চৌধুরীর নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।
আর এইচ/
