কক্সবাজারের চকরিয়ায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব।
বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তা নাদিম মাহামুদ ও মোহাম্মদ সামির হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
সভায় বক্তারা জলাতঙ্কের ভয়াবহতা তুলে ধরে বলেন, এটি একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো টিকাদানের মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। এ লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী চকরিয়া উপজেলার এক পৌরসভা ও ১৮ ইউনিয়নে সকল পোষা ও বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হবে।
বক্তারা সফলভাবে কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
আর এইচ/
