চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গণপুকুর (রবীন্দ্রনাথ দত্তের বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম পান্থ দত্ত (২৪)। তিনি উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গণপুকুর (রবীন্দ্রনাথ দত্তের বাড়ি) এলাকার বাসিন্দা স্বপন দত্তের পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দেন পান্থ দত্ত। ঘটনার আগে গরুর খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে তার বকাঝকা হয় । এক পর্যায়ে ঘরে প্রবেশ করে মা নীলা দত্ত ছেলেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়।
আর এইচ/
