রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শহীদ হাদির হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ ও অগ্নিসংযোগ

বান্দরবান প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বান্দরবানে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা জেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

আন্দোলনকারীদের ৩৬ ঘন্টার আল্টিমেটাম,শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

এদিকে বিক্ষুব্দ জনতা মিছিল করতে করতে একপর্যায়ে রাত ১ টার দিকে জেলার রাজার মাঠ এলাকায় সাবেক আওয়ামী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বাড়ির দুইটি প্রবেশ মুখে আগুন ধরিয়ে দেয়।মূহুর্তের মধ্যে আগুন বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় আতংকিত পার্শ্ববর্তী বিল্ডিং এর বাসিন্দারা ঘর থেকে রাস্তায় নেমে আশে। চারপাশে আতংক ছড়িয়ে পড়লে,সেনাবাহিনী ও পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ শুরু করে,বিক্ষোভকারী ও উৎসুক জনতাকে সরিয়ে, চারপাশ ঘিরে রাখে।পরে সেনাবাহিনী দমকল বাহিনীকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।দীর্ঘ প্রচেষ্টার পর আন্দোলনকারীদের বাধার মুখে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে শুক্রবার(১৯শে ডিসেম্বর) সকালে ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা,পালিয়ে থাকা সাবেক আওয়ামী মন্ত্রী,বীর বাহাদুর উশৈসিং সহ ফ্যাসিস্ট আওয়ামীলীগ দোষরদের দ্রুত গ্রেফতারের দাবীতে জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে আন্দোলনকারীরা।এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার এর প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়,পর্যাপ্ত পুলিশ সদস্য নিরাপদ দুরুত্বে অনস্থান গ্রহণ করে।

এসময় আন্দোলনকারীরা পুলিশ কে ৩৬ ঘন্টার আল্টিমেটাম দেয় বীর বাহাদুর উশৈসিং সহ মামলার আসামি ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের।

এদিকে গতকাল অগ্নিকান্ডের সময় বাড়ির ভেতরে বীর বাহাদুর উশৈসিং অবস্থান করছিলেন কিনা সে বিষয়ে সুস্পষ্ট ভাবে জানা যায় নি।

এদিকে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান বলেন,আমাদের কাছে জেলায় এ ধরনের একটি পরিস্থিতি হবে সে বিষয়ে কোন গোয়েন্দা তথ্য পূর্বে ছিলো না,বান্দরবান সম্প্রীতির একটি জেলা,এখানে কোন সময় রাজনৈতিক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়নি।এ ধরনের পরিস্থিতি জেলার সুনামকে প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি বলেন অবশ্যই আমরা চাই, হত্যাকারী বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় নিয়ে আসতে,এ জন্য আপনাদের কেই শান্ত থেকে সহযোগিতা করতে হবে।তাই বলবো আপনারা শান্ত থাকুন,পুলিশকে সহযোগিতা করুন,আমরা আপনাদের সাথে আছি।সম্প্রীতির এই জেলার সকল সম্প্রদায়ের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত ও সম্প্রীতি ফিরিয়ে আনতে বান্দরবান জেলা পুলিশ কাজ করবে।

এদিকে জুম্মার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লীরা শহীদ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ট্রাফিকমোড় এলাকা প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে অংশ নেয়।এসময় বক্তারা ভারতের ইন্দনে দেশীয় অপশক্তির মাধ্যমে ওসমান হাদীর উপর হামলা করেছে দাবী করে বলেন,অবিলম্বে শরীফ ওসমান হাদীর উপর হামলা ও হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার আহ্বান জানান।পরে দেশবাসী ও শহীদ ওসমান হাদীর পরিবার ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা করেন বান্দরবান জেলা কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ঈমামা আল্লামা আলাউদ্দিন ঈমামী।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

জুরাছড়িতে নৌকাডুবি: সেনাবাহিনীর তৎপরতায়  নারীসহ ১১ জন উদ্ধার

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার  নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন যাত্রী বহনকারী একটি অতিরিক্ত বোঝাই নৌযান হঠাৎ ডুবে যায়। ঘটনাটি প্রথমে একজন সেনাসদস্যের নজরে আসে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...