শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

পটিয়ায় ২১৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে পটিয়ায় শেষ হলো পাঁচদিন ব্যাপী ২১৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার এয়াকুবদন্ডী এইচ পি উচ্চ বিদ্যালয় হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্পাদক স্কাউটার এস, এম, শাহনেওয়াজ আলী মির্জা, এলটি ।

২১৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের কোর্স লিডার স্কাউটার সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এএলটি’র সভাপতিত্বে ও স্কাউটার রূপক কান্তি ঘোষ এর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্কাউটার মোহাম্মদ সোলায়মান এলটি, স্কাউটার মোহাম্মদ ফেরদৌস আকতার এএলটি, বাংলাদেশ স্কাউটস পটিয়া উপজেলার সহকারী কমিশনার অশোক চক্রবর্তী, সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন প্রমূখ।

কোর্সে প্রশিক্ষক ছিলেন- স্কাউটার মলয় কুমার দে, এএলটি (সিএলটি সম্পন্নকারী), স্কাউটার মোহাম্মদ আলী, এএলটি (সিএলটি সম্পন্নকারী), স্কাউটার রুমা বড়ুয়া, এএলটি (সিএলটি সম্পন্নকারী), স্কাউটার বিকাশ কান্তি দাশ, উডব্যাজার, আলহাজ্ব এম মছিবুর রহমান, উডব্যাজার এবং স্কাউটার শম্ভু কান্তি বিশ্বাস, উডব্যাজার।

এসময় বক্তারা বলেন, শিশুদের শারীরিক, মানসিক গঠন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বর্পূণ ভূমিকা পালন করে। তাই স্কাউটিং কার্যক্রমকে সম্প্রসারণে ইউনিট লিডারসহ সকলকে একযোগে কাজ করতে হবে।

গত ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কোর্স পরিদর্শনে আসেন- পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ কুমার ধর এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিষু দে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...