শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

পাঁচলাইশে নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি: আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে নির্মাণাধীন বহুতল ভবনে চাঁদা দাবির ঘটনায় পুলিশ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে।

পাঁচলাইশ মডেল থানা জানায়, ১৮ ডিসেম্বর রাত সোয়া ১০টার দিকে নাজিরপাড়া রেললাইন সংলগ্ন এলাকা থেকে প্রধান অভিযুক্ত মো. দিদার (৩৬)কে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী আহাম্মদ ছফা (৪৫) জানান, দিদার, ইউনুছ (৪২), সাজ্জাদ (৪০) ও অজ্ঞাতনামা আরও ৫–৬ জন গত কয়েকদিন ধরে নির্মাণাধীন ‘হোসাইন টাওয়ার’ ভবনে চাঁদা দাবি করে আসছিল। ১৪ ডিসেম্বর কেয়ারটেকারের অনুপস্থিতিতে তারা ভবনের অষ্টম তলায় অনধিকার প্রবেশ করে প্রজেক্ট ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের মারধর করে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ৫০ লাখ টাকার চাঁদা দাবির হুমকি দেয়।

প্রাণভয়ে প্রজেক্ট ইঞ্জিনিয়ার শ্রমিকদের সাপ্তাহিক খোরাকির ৫০ হাজার টাকা এবং একটি আইফোন ১০ এক্স সেট তুলে দেন। দাবি পূরণ না হলে অভিযুক্তরা নির্মাণকাজ বন্ধ ও বড় ধরনের ক্ষতির হুমকি দেয়।

পুলিশের অভিযানে দিদারের স্বীকারোক্তি অনুযায়ী মুরাদপুর এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১২ রাউন্ড গুলি এবং ৯টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...