শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদক প্রাপ্ত রোভার স্কাউট পাভেল মহাজন সংবর্ধিত

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট পাভেল মহাজন ২০২৩ সালে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (রাষ্ট্রপতি পদক) অর্জন করায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার কলেজ মিলনায়তনে কলেজ রোভার স্কাউটস গ্রুপের উদ্যেগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর জয়নাল আবেদীন। তিনি বলেন, ১৯৯৭ সালে দুইজন পিআরএস অর্জন করার পর দীর্ঘ ২৮ বছর পর রোভার পাভেল মহাজন প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জন করাই আশুতোষ কলেজ গৌরবান্বিত হয়েছে। তাঁর এই অর্জন আমাদের সকলের।

এতে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর। প্রধান বক্তা ছিলেন প্রাক্তন সিনিয়র রোভার মেট সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম।

রোভার স্কাউট লিডার (আরএসএল) সুব্রত চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন সিনিয়র রোভার মেট মো. আবু কাইয়ুম, সাজ্জাদ হোসেন ইমন, মো. শরীফুল ইসলাম চৌধুরী।

আবু নাঈম এর সঞ্চালনয় এতে উপস্থিত ছিলেন লালন, মনীষা, জেসমিন, সৌরভ, হৃদয়, অর্ক, রায়হান, মামুন, মিশু প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...