শনিবার, ৮ আগস্ট ২০২৬

পাঁচলাইশে সরকার বিরোধী মিছিল: নিষিদ্ধ যুবলীগের ৮ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামে নগরের পাঁচলাইশ থানা এলাকায় সরকারবিরোধী মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ৮ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- অভয় দত্ত (৩৯), মো. আজাদ (২০), মো. হাসান প্রকাশ মানিক (২০), জনি (২৪), কাউসার (২৪), মো. রাজু (২৫), মো. আকাশ (২৫) ও মো. সাইফুল ইসলাম (২৪)।

সোমবার ও মঙ্গলবার (১৫-১৬ ডিসেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মিছিলে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ১৩ ডিসেম্বর সকালে প্রবর্তক মোড়–নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নামে এবং সরকারবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করা হয়। পরবর্তীতে ভিডিও ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে পাঁচলাইশ এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে মিছিলে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। পরে কুমিল্লার মুরাদনগর এলাকা থেকে বাকি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় গ্রেপ্তার ব্যক্তিদের মিছিলে সরাসরি অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে এবং তারা যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। গ্রেপ্তার আটজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...