শনিবার, ৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে বিএনপির উদ্যোগে ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মিরসরাই প্রতিনিধি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করেরহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে জনসমর্থন অর্জনের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ এবং ‘রাষ্ট্র কাঠামো মেরামত’ শীর্ষক লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী করেরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম কালা মেম্বার। কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সিরাজ মেম্বার।

গণসংযোগ চলাকালে করেরহাট ইউনিয়নের পাহাড়ি অঞ্চলসহ বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় লিফলেট বিতরণের মাধ্যমে ধানের শীষ প্রতীকের বার্তা পৌঁছে দেন। নির্বাচনে সাধারণ জনগণের  সমর্থন কামনা করেন।

কর্মসূচি প্রসঙ্গে আবুল কাশেম কালা মেম্বার বলেন, ‘চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করতে আমরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছেছি। মানুষের কথা মনোযোগ দিয়ে শুনেছি এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের আশাবাদী করে তুলেছে। ভোটের মাধ্যমে জনগণ তাদের অধিকার প্রয়োগ করবে এবং বিএনপির বিজয়ের মাধ্যমে দেশ সঠিক পথে ফিরবে বলে আমরা বিশ্বাস করি।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, ইউনিয়ন বিএনপির নেতা মহিউদ্দিন, বদিউল আলম, মো. মানিক মিয়া, মো. বেলাল হোসেন, মো. মোস্তফা, ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি দিদারুল আলম এবং শ্রমিক দল সভাপতি মনিরুল ইসলাম মমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি নেতা বেলায়েত হোসেন সিরাজ বলেন, ‘গণসংযোগের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছেছি। তাদের সঙ্গে সরাসরি কথা বলে ধানের শীষের পক্ষে সমর্থন কামনা করেছি। জনগণের সমস্যা, চাহিদা ও আশা-আকাঙ্ক্ষা শোনার সুযোগ পেয়েছি। আশা করছি, নির্বাচনে তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন আমাদের প্রার্থীর বিজয় নিশ্চিত করবে।’

গণসংযোগ কর্মসূচি শেষে বিএনপি নেতা মহিউদ্দিনের তত্ত্বাবধানে অংশগ্রহণকারী নেতাকর্মীদের জন্য মধ্যভোজের আয়োজন করা হয়। নেতাকর্মীরা বলছেন’ মধ্যভোজে মাধ্যমে আমরা একত্রিত হয়ে দিনের কর্মসূচি মূল্যায়ন, অভিজ্ঞতা বিনিময় ও আগামী দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করেছি। এটি শুধু খাবারের আয়োজন ছিলনা বরং গণসংযোগের সফলতা উদযাপন এবং দলীয় ঐক্য ও সমন্বয় শক্তিশালী করার মঞ্চ ছিল।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...