শনিবার, ৮ আগস্ট ২০২৬

জনগণের রায়ে প্রতিফলিত হয়ে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে:ড. মো. জিয়াউদ্দিন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, আমরা একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করেছি। আমরা আশা করছি, অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সকলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব। জনগণের রায়ে প্রতিফলিত হয়ে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। আগামী ১০০ বছরের বাংলাদেশ গড়ার একটি সুযোগ আমাদের সামনে এসেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে ড. মো. জিয়াউদ্দিন বলেন, ১৯৭১ সালে নয় মাসব্যাপী যুদ্ধে যারা শহীদ হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন—তারা কোনো কিছু পাওয়ার আশায় যুদ্ধে যাননি। পৃথিবীর বুকে একটি মানচিত্র আঁকার জন্যই তাঁরা যুদ্ধে গিয়েছিলেন। দেশের স্বাধীনতার পরও আমরা বারবার পথ হারিয়েছি। মুক্তিযুদ্ধে আপনাদের যে অবদান ও স্বপ্ন, সেই স্বপ্নকে ধারণ করে আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় আন্দোলন করেছি।

তিনি আরও বলেন, পরিসংখ্যান বলছে—সুস্থ ও বিবেকবান মানুষের পক্ষে একটি বড় শক্তির বিরুদ্ধে যুদ্ধে নেমে দেশ স্বাধীন করার কথা চিন্তা করাই অসম্ভব। এই পরিসংখ্যানকে মিথ্যা প্রমাণ করে পৃথিবীর বুকে একটি মানচিত্র আঁকার জন্য, নিজেদের বাসভূমি গড়ার জন্য বীর মুক্তিযোদ্ধারা যেভাবে এগিয়ে এসেছিলেন, তা কোনো তুলনা দিয়ে প্রকাশ করা যাবে না। এ জন্য বীর মুক্তিযোদ্ধাদের অপরিসীম সাহস ও দেশপ্রেমকে অবমূল্যায়ন করার ধৃষ্টতা কারও নেই।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, বীর মুক্তিযোদ্ধারা এ দেশের গর্বিত সন্তান। আজকের বিজয় দিবসে বীর সন্তান ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। বীর মুক্তিযোদ্ধারা দেশপ্রেমের মহাকাব্য রচনা করে আমাদের একটি রাষ্ট্র উপহার দিয়েছেন—তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে দেশপ্রেমিক বীর সন্তানেরা এখনো আমাদের মাঝে আছেন। আমরা তাঁদের সুস্থতা ও সুদীর্ঘ জীবন কামনা করি, যাতে আগামী প্রজন্ম বীর সন্তানদের দেখে অনুপ্রাণিত হতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. হুমায়ুন কবির খান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল করিম, বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজল বারিক, চট্টগ্রাম মহানগর কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম জিলানী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা হাজী হোসেন আহমদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...