শনিবার, ৮ আগস্ট ২০২৬

প্রাক্তন রোভারদের মানবিক সেবায় উষ্ণতা পেল শীতার্ত মানুষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজ প্রাক্তন রোভার স্কাউট সংসদের উদ্যোগে “শীতবস্ত্র বিতরণ ২০২৫” ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের সিনিয়র সহ-সভাপতি তাহমিনা আক্তার। সঞ্চালনা করেন ওরসার যুগ্ম সম্পাদক তনয় রুদ্র পিআরএস।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওরসার সভাপতি সোহরাব সন্দীপী। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুহাইল ওয়ারেচী। বক্তব্য দেন সহ-সভাপতি নুরুল আফসার, প্রাক্তন সভাপতি কাজী ইমাম হোসেন আবিদ ও প্রাক্তন সভাপতি নুরুল মুস্তফা।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, অর্থ সম্পাদক নুরুল হোসাইন, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লাবিব মোহাম্মদ ত্বকী পিআরএস, সহ-সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দীন ওয়ারেচী পিআরএস, কার্যকরী সদস্য মাসুমুল ইসলাম, ওয়াহিদ উল্লাহ, অবু সৈয়দ, ওরসার সদস্য ইকবালুর রহমান, মিজানুর রহমান, সৈয়দ আসিফ মাহমুদ পিআরএস, পাভেল মাহাজনসহ অনেকে। চট্টগ্রাম কলেজ রোভার স্কাউটের সদস্যরাও এতে অংশ নেন।

বক্তারা বলেন, প্রতি বছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ওরসার এ মানবিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তারা বলেন, “যারা আজ শীতবস্ত্র পেয়েছেন—তাঁরা আমাদের পরিবারেরই সদস্য।” বক্তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে ওরসারের প্রাক্তন সভাপতি রেজাউল করিমের অকালপ্রয়াত সন্তান, সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার কমিশনার প্রফেসর ফজলুল কাদের চৌধুরীর পিতাসহ সকল মৃত স্কাউট সদস্য ও আত্মীয়স্বজনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল।আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে...