শনিবার, ৮ আগস্ট ২০২৬

চট্টগ্রাম–১১ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী শফিউল আলমের সমর্থনে ‘রানওয়ে কর্মসূচি’ অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের প্রথম ভোট দাঁড়ি পাল্লার পক্ষে হওয়া প্রয়োজন : মোহাম্মদ উল্লাহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম–১১ আসনের পরিচালক মোহাম্মদ উল্লাহ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা অপরিসীম। তাদের প্রথম ভোটটি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের হাতকে শক্তিশালী করতেই ব্যবহার করতে হবে। দাঁড়ি পাল্লার পক্ষে তরুণদের সমর্থন আমাদের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম–১১ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী শফিউল আলমের সমর্থনে ‘রানওয়ে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদের সদস্য ও বন্দর থানা আমীর মাহমুদুল আলমের সভাপতিত্বে এবং চট্টগ্রাম–১১ আসনের সদস্য সচিব ও সদর ঘাট থানা জামায়াতের আমীর আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ আবু তালেব চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম–১১ আসন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ প্রার্থী মুহাম্মদ শফিউল আলম বলেন, এ এলাকার মানুষের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বশক্তি নিয়োগ করব।

কর্মসূচিতে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর ঘাট থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজী, ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের অফিস সম্পাদক শাহেদুল মোরসালীন, ইপিজেড থানা বায়তুল মাল সম্পাদক ও ৩৯ নং ওয়ার্ড আমীর ওসমান গণি, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ শাহেদ, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফজলে এলাহী মুহাম্মদ শাহীন, ২৮ নং ওয়ার্ড আমীর ও কাউন্সিলর প্রার্থী কবির আহমদ প্রমুখ।

এছাড়া বন্দর, পতেঙ্গা, ইপিজেড, সদর ঘাট, ডাবলমুরিং থানা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা ঐক্যবদ্ধ কণ্ঠে ঘোষণা করেন যে, চট্টগ্রাম–১১ আসনে উন্নয়ন, ন্যায় ও সুশাসনের পথে দাঁড়ি পাল্লা প্রতীকই হবে জনগণের আস্থার প্রতীক।

উক্ত রানওয়ে কর্মসূচীটি ইপিজেড স্ট্রীল মিল বাজারের উত্তর পাশ থেকে শুরু হয়ে সিমেন্ট ক্রসিং, হাসপাতাল গেইট, বন্দর টিলা, ইপিজেড মোড়, মাইলের মাথা হলে সল্ট গোলা রেল ক্রসিং গিয়ে শেষ হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...