এইচএসসি ২০২৫ শিক্ষাবর্ষের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বান্দরবান পৌরসভা।
পৌরসভার উদ্যোগে পৌর মোট ৩৪ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করে সংবর্ধনা দেয় পৌর প্রশাসন।
মঙ্গলবার(৯ই ডিসেম্বর) সকালে পৌরসভার কনফারেন্স রুমে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব),স্থানীয় সরকার উপপরিচালক ও পৌরসভার প্রশাসক, এস, এম, মনজুরুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান সরকারি কলেজের, অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আবছার চৌধুরী, সদর উপজেলা পরিষদের, নির্বাহী কর্মকর্তা, মারুফা সুলতানা খান হিরামনি, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আবু ছালেহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ ফয়জুর রহমান।
এসময় সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,পৌর কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আর এইচ/
