শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ঘুমন্ত দুই ভাতিজাকে কোপালেন চাচা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ঘুমন্ত অবস্থায় দুই ভাতিজাকে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ  উঠেছে চাচা বদিউল আলমের (৫৫) বিরুদ্ধে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরখীল গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত চাচা বদিউল আলম একই এলাকার মৃত আদু মিয়ার ছেলে।

অপরদিকে, আহত ভাতিজারা হলেন, একই এলাকার নুরুল আলমের ছেলে এমতাজুল হক (২৮) ও মো. খোরশেদ (২৩)।

জানা যায়, অভিযুক্ত বদিউল আলম ও তাঁর বড় ভাই নুরুল আলমের মধ্যে বিগত এক বছর ধরে জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। পরে সালিশি বৈঠকের মাধ্যমে সেটি সমাধান হয় এবং বিরোধপূর্ণ জায়গাটি পরিমাপে নুরুল আলম পান। সম্প্রতি ওই জায়গায় নুরুল আলম ও তার দুই ছেলে গবাদিপশুর খাদ্য রাখলে চাচা তাদের উপর ক্ষিপ্ত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে মঙ্গলবার নুরুল আলম বসতঘরের দরজা খোলা রেখে ফজরের নামাজে যান। এ সময় বদিউল আলম ঘুমন্ত অবস্থায় তার দুই ভাতিজা এমতাজুল হক ও মো. খোরশেদের উপর রাম দা নিয়ে অতর্কিত হামলা চালান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত এমতাজুল হক ও মো. খোরশেদের মা হোসনে আরা বেগম বলেন, আমার দেবর বদিউল আলম ফজরের সময় আমাদের বসতঘরে প্রবেশ করে আমার দুই ছেলেকে কুপিয়েছে। পরে ছেলেদের চিৎকার শুনে আমরা এগিয়ে আসলে সে রাম দা আমাদের বারান্দায় ফেলে পালিয়ে যায়। আমার এক ছেলের একটি আঙুল পুরো কেটে গেছে। ছেলেদের খাটে যদি মশারি না থাকতো তাহলে সে আমার দুই ছেলেকে সহজেই মেরে ফেলত।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মঞ্জুরুল হক বলেন, এ ঘটনায় আমরা একটা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...