বুধবার, ১৩ মে ২০২৬

আনোয়ারায় ভেটেরিনারি হাসপাতালে চুরি, নিয়ে গেল গুরুত্বপূর্ণ সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে প্রায় সাড়ে নয়টার দিকে অফিস সহকারী মো. ইয়াছিন কর্মস্থলে এসে দেখেন, অফিসের ভেতর এলোমেলো জানালার গ্রিল কাটা, কাগজপত্র ছড়ানো।

জানা যায়, বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি গেছে। ঘটনাটি জানাজানি হতেই হাসপাতালের সেবা কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পেছনের দিক দিয়ে ভবনে প্রবেশ করে। তারা কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, সিসি ক্যামেরার ডিভিআরসহ নানান ইলেকট্রনিক সরঞ্জামসহ নগদ ২৫ হাজার টাকা নিয়ে গেছে।

অফিস সহকারী মো. ইয়াছিন বলেন, সকালে এসে দেখি জানালার গ্রিল কাটা, ভেতরে সবকিছু ওলটপালট। বেশ কিছু মালামাল নেই। অফিসের গুরুত্বপূর্ণ নথিও ছড়ানো ছিল। বিষয়টি দেখে আমি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের খবর দিই।

ফিল্ড অফিসার সানি দাশ বলেন, এই অফিসে প্রতিদিনই অনেক পশুপালক আসে। চিকিৎসা সংশ্লিষ্ট যন্ত্রপাতি থেকে শুরু করে নথিপত্র, সব প্রয়োজনীয় জিনিস চুরি গেছে। এতে সেবা বিঘ্নিত হবে।

ভেটেনারি সার্জন ডা. করবী বড়ুয়া বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কোন কোন জিনিস চুরি গেছে তার তালিকা করা হয়েছে। পুলিশকে খবর দেয়ার পর ঘটনাস্থলে এসেছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া...

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে...

আরও পড়ুন

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ...