মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌ বাহিনীতে কর্মরত এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৩০) নামে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ভোর সকালে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগরস্থ চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌ বাহিনীতে সেইলর হিসেবে কর্মরত দেলোয়ার ভোর সকালের দিকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামের নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে উল্লেখিত স্থান সে দুর্ঘটনার শিকার হয়।

ভোরে স্থানীয় পথচারী ওই এলাকায় রাস্তার ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখে হাটহাজারী সদরের একটি প্রাইভেট হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত দেলোযার কিভাবে সড়ক দুর্ঘটনায় পড়ে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

নিহতের কাজিন জাহিদুল ইসলাম ফরহাদ নিহতের ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, গত ২০১৩ সালে সে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেয়।

জানতে চাইলে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ সোমবার বেলা দশটার দিকে এ প্রতিবেদক কে জানান, উল্লেখিত স্থানে দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছেন। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

প্রসঙ্গত, হাটহাজারীর বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গত ১ সপ্তাহে উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরীসহ ৬ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...