মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেয়াদোত্তীর্ণ ওষুধ–অস্বাস্থ্যকর পরিবেশ: আনোয়ারায় দুই হাসপাতালকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে অনুমোদনহীন ক্লিনিক, ল্যাব ও হাসপাতালের সংখ্যা। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব প্রতিষ্ঠানের অধিকাংশের নেই নিবন্ধন বা সেবাদান লাইসেন্স। নেই বর্জ্য ব্যবস্থাপনা কিংবা মানসম্পন্ন চিকিৎসাসেবার মৌলিক অবকাঠামো। এতে রোগী নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় এসব অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। অভিযান চলে আনোয়ারা বাজার, চাতরী চৌমুহনী, কালাবিবি দিঘীর মোড়, বটতলীসহ গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত বিভিন্ন ক্লিনিক-ল্যাবে।

অভিযানে দেখা যায়—অনেক প্রতিষ্ঠানেরই নেই বৈধ লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনার কোনো ব্যবস্থা নেই, প্রশিক্ষণহীন কর্মচারীরা দিচ্ছেন ঝুঁকিপূর্ণ সেবা। স্যানিটেশন সুবিধা নাজুক এবং বেশ কয়েকটি ল্যাবে পরীক্ষার মান নিয়ন্ত্রণের কোনো সরঞ্জাম পাওয়া যায়নি।

অভিযানকালে কালাবিবি দিঘীর মোড়ের আনোয়ারা প্রিমিয়ার মেটারনিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মুরগির মাংস রাখাসহ একাধিক অনিয়ম পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বটতলী বাজারের জনসেবা হাসপাতালকে বিভিন্ন অনিয়মের দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের জীবন নিরাপত্তার সাথে সম্পৃক্ত। কোনো প্রতিষ্ঠান কাগজপত্র ছাড়া বা নিয়ম না মেনে পরিচালিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...