চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামীর পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্থানীয় একটি মাদ্রাসায় আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানের আয়োজন করেন আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য ও দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত মো. রাশেদ আহমেদ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আর এইচ/
