মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

নগরীর খুলশীর বাসা থেকে চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি বাসা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম ওমর ফারুক সুমন। তিনি আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সিলিং ফ্যানের জন্য রাখা হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সুমন খুলশীর ৫ নম্বর লেনের ১৭ নম্বর বাসায় তার মামার বাসায় থাকতেন। তার সঙ্গে সেখানে থাকতেন বড় ভাইও। দুই দিন আগে সুমনের মামারা পুরো পরিবার নিয়ে তুরস্কে বেড়াতে যান। বাসায় সুমন এবং তার বড় ভাই—এই দু’জনই ছিলেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সুমনের বড় ভাই কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। সারাদিন সুমন বাসায় একাই ছিলেন। বিকাল ৪টার দিকে তিনি বড় ভাইকে ফোন দিয়ে জানতে চান—‘তুমি কোথায়, বাসায় আসতে কতক্ষণ লাগবে?’ বড় ভাই জানান যে তার আসতে একটু দেরি হবে।

এর কিছুক্ষণ পর বড় ভাই সুমনকে ফোন করলে তিনি আর রিসিভ করেননি। পরে বাড়ি থেকে তার মা ছেলের নম্বরে ফোন দিয়ে যোগাযোগ না পেয়ে বিষয়টি বড় ভাইকে জানান। এতে উদ্বেগ দেখা দিলে বড় ভাই বিল্ডিংয়ের দারোয়ানকে দিয়ে বাসা চেক করান। দারোয়ান কলিংবেল বাজিয়েও কোনো সাড়া না পেয়ে বড় ভাইকে জানালে তিনি দ্রুত বাসায় এসে দরজা খুলে সুমনকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঘটনার পর পুলিশ এসে দড়ি কেটে মরদেহ নিচে নামায়। মৃত্যুর আগে সুমন একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তিনি লিখেছেন “আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোন আশা–আকাঙ্ক্ষা নেই। আর আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। সবাই ভালো থাকবেন।”

পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ময়না তদন্তের জন্য পুলিশ মরাদেহটি চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...