বুধবার, ১৩ মে ২০২৬

চুরি করে যে যার বাড়িতে চলে যায়

তারা চট্টগ্রাম আসে চুরি করতে

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

তারা চট্টগ্রামে আসে চুরির জন্য। তাদের মূল পেশা চুরি। তারা চুরির আগে লোকেশন টার্গেট করে ওই এলাকার আশেপাশে ব্যাচেলর বাসা ভাড়া নিয়ে নগরীতে ঘুরে বেড়ায়। ঘুরে ঘুরে ঠিক করে কোন বাড়িতে চুরি করা যায়। সুযোগ বুঝে চুরি করে আবার-যে যার বাড়িতে যায়। এবার তাদের শেষ রক্ষা হলোনা!

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন হালিশহর গোল্ডেন আবাসিক এলাকার কে-ব্লকের একটি বাসায় গত ৫ নভেম্বর চুরি হয়। এই চুরির মামলার তদন্ত করতে গিয়ে এই চোর চক্রের মূল হোতা আব্দুল আলিম শাকিলকে (২৯) নোয়াখালী থেকে এবং ইয়াসিন আরাফাত শাকিলকে (২৫) হবিগঞ্জের চুনারুঘাট থেকে গ্রেপ্তার করে মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার এসআই মোশারফ হোসেন।

গত ১৬ নভেম্বর সিসিটিভি ফুটেজ দেখে চুরি করে যেই রিকশাযোগে আসামিরা পালিয়েছে সেই রিকশা চালক আবু বক্করকে (৪৫) হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২৪ তারিখ ডবলমুরিং এলাকা থেকে মো.মিয়াকে (৫৩) গ্রেপ্তার করে পুলিশ; আবদুল আলিম শাকিল তার কাছে জুয়া খেলার জন্য স্বর্ণ বন্ধক রাখে। দুদিন পর ২৬ নভেম্বর আসামী ইয়াছিন আরাফাত শাকিলের চাচী ববি আক্তারকেও স্বর্ণ বন্ধক রাখার দায়ে গ্রেপ্তার করে পুলিশ।

হালিশহর থানা পুলিশ জানায়, গত ৫ নভেম্বর নগরীর হালিশহরের গোল্ডেন আবাসিকের কে-ব্লক শেষ মাথার একটি ভবনের চতুর্থ তলার একটি বাসায় চুরির ঘটনা ঘটে। সেলাই রেঞ্জ দিয়ে জানালার গ্রিল কেটে বাসাটিতে প্রবেশ করেছিল চোরের দল।

এ ঘটনায় বাসার মালিক ফয়সল আবদুল্লাহ আদনান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার এজহারে বলা হয়, ১১ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ ১১ হাজার টাকা ও একটি রিয়েলমি সি-১১ মোবাইল ফোন চুরি হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবছার বলেন, মামলা দায়েরের পর থেকে চোরের দলের সন্ধানে কাজ শুরু হয়। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নগরী এবং নোয়াখালী ও হবিগঞ্জ জেলায় একাধিক অভিযান পরিচালনা করে চোর চক্রের মূল হোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামালের বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের আসামিদের আদালতে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার এসআই মোশারফ বলেন, মামলার তদন্তে নেমে পুলিশ গত সপ্তাহে হালিশহর এলাকা থেকে আব্দুল আলিম শাকিলকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে নোয়াখালীতে তার নানা শ্বশুড়ের বাড়ি থেকে এবং স্থানীয় এক দোকানীর কাছ থেকে কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
আদালতের অনুমতি নিয়ে তাকে (আলিমকে) ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর চুরির সঙ্গে ইয়াসিন আরাফাত জড়িত থাকার তথ্য পায় পুলিশ।

গত মঙ্গলবার হবিগঞ্জ থেকে ইয়াসিন আরাফাত শাকিলকে গ্রেপ্তারের পর তাকেও ১ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর নগরীর ডবলমুরিং থানা এলাকায় তার চাচির বাসা থেকে আরও কিছু স্বর্ণ উদ্ধার করা হয়।
সব মিলিয়ে চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্য থেকে ৭ ভরি ৭ আনা ৪ পয়েন্ট স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই মোশারফ।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মূল পেশা চুরি। তারা নোয়াখালী, হবিগঞ্জসহ বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে আসে চুরির জন্য। তারা নগরীর বিভিন্ন স্থানে তারা ব্যাচেলর বাসা ভাড়া নিয়ে নগরীতে ঘুরে ঘুরে চুরির টার্গেট করে। এরপর ঠিক করে কোন বাড়িতে চুরি করা যায়। সুযোগ বুঝে চুরি করে আবার যে যার বাড়িতে চলে যায়। আব্দুল আলিম শাকিলকে ৩ দিনের এবং ইয়াসিন আরাফাত শাকিলকে ১ দিনের রিমান্ড শেষে গত বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার...

লোহাগাড়ায় জমি দখল বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

আরও পড়ুন

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার সীমান্তবর্তী পাহাড় ভাঙা পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধান, নিরাপত্তা সহায়তা ও সমন্বয়ে সফলভাবে...

লোহাগাড়ায় জমি দখল বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আবুল কাসেম (৫৬) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই।বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।মঙ্গলবার (১২মে)অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব শুক্লা সরকার এক চিঠিতে এ তথ্য জানা...