বুধবার, ১৩ মে ২০২৬

কাট্টলী সনাতনী সমাজের উদ্যেগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় প্রার্থনা সভা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উত্তর কাট্টলী সনাতনী সমাজের উদ্যোগে বুধবার ৩ ডিসেম্বর সন্ধ্যায় কাট্টলী সেবাখোলা বৈকন্ঠুধাম মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করা হয়।

সভায় চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দীন, মহানগর যুবদল সাবেক সহ সভাপতি সাহেদ আকবর, নগর যুবদলে সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

কাট্টলী ওর্য়াড় যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক রনি আচার্য্য এর সঞ্চালনায় সন্ধ্যায় সাতটায় প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রার্থনা সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়।

উপস্থিত ছিলেন মন্দিরের আহবায়ক রতন তালুকদার, কানুলাল ঘোষ, প্রধান শিক্ষক লায়ন স্বপন সাহা, আকবর শাহ থানার পুজা কমিটির সভাপতি দীপক দাস, সাধারন সম্পাদক এন্টন দাস, থানা যুবদল নেতা দীলিপ মিত্র, জগদীস মেম্বার, নন্দ দুলাল আচার্য্য, রাজেস আচার্য্য, পঙ্কজ দাশ, আশীষ দাস, উত্তম দাশ, বাবুল দাশ প্রদীপ দাশ, রাখাল দাশ, আশিষ দাশ, নিপাস দাশ, পার্থ চক্রবর্তী, রনি আচার্য্য অপু, সুমন, ঘোষ, প্রনব চৌধুরী রানা, কিরন সুত্র ধরসহ অসংখ্য নারী-পুরুষ প্রার্থনা সভায় অংশ গ্রহন করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার...

লোহাগাড়ায় জমি দখল বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার।তিনি বলেন, নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ,...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...