চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ যুবলীগের ক্যাডার মোঃ তারেক আকবর (২৫) এবং তার আপন ছোট ভাই তানভীরুল ইসলাম (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২ ডিসেম্বর) আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে শাপলা আবাসিক মডেল পল্লীর আবুল হোসেনের জায়গার বাউন্ডারীর ভিতরে পরিত্যাক্ত ঘরে অভিযান চালানো হয়। এসময় দেশীয় একাধিক অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ১১ মামলার পলাতক আসামী যুবলীগ ক্যাডার মোঃ তারেক আকবর এবং তার ছোট ভাই যুবলীগের তানভীরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান।
গ্রেপ্তার দুই আসামী আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকার
শাপলা আবাসিক মডেল পল্লীর নবাব মিয়ার বাড়ির মৃত নুরুল ইসলাম প্রকাশ নবাব মিয়ার পুত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
