মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

টি-টোয়েন্টি সিরিজও জিতে নিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে নিজেরে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল বাংলাশে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঠিকই আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল টাইগাররা।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সিরিজ নির্ধারনী তৃতীয় ম্যাচটিতে আইরশিরে দাড়াতেই দিলনা টাইগাররা। বল হাতে আগুন ঝরিয়েছেন রিশা এবং মোস্তাফিজ। আর ব্যাট হাতে তান্ডব চালালেন তানজিদ এবং ইমন। দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে ৮ উইকেটে। ফলে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। অপরদিকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও হারল আয়ারল্যান্ড।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি বাংলােেশর শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ। আর সে সিরিজটি জিতে নিজেদের প্রস্তুতিটাও যেন সারল টাইগাররা। বাংলােেশর সামনে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতির মঞ্চ এখন বিপিএল।

টসে জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড প্রথম উইকেট হারায় ৩৮ রানে। ১০ বলে ১৭ রান করা টিম ট্যাক্টরকে বোল্ড করে ফেরান শরীফুল। নিজের প্রথম ওভারে হ্যারি ট্যাক্টরকে ফিরিয়ে আইরিশ শিবিরে বড় ধক্কা দেন মোস্তাফিজ। কিন্তু নিজের ১৫ রানে সহজ ক্যাচ দেওয়া পল স্টার্রিংকে ফেরানো যাচ্ছিলনা। তবে রিশা বল হাতে নিয়েই আইরিশরে ঘাম ঝারিয়ে ছাড়েন।

তার ঘুর্নিতে বলতে গেলে কুপোকাত হয় আয়ারল্যান্ড। দলীয় ৭৩ রানের মাথায় স্টার্লিংকে ফেরান রিশা। লের পক্ষে সর্বোচ্চ ২৭ বলে ৩৮ রান করেন এই ওপেনার।

এরপর রিশাদের ঘুর্নির সাথে মোস্তাফিজের পেস যোগ হলে একের পর এক সাঝঘরে ফিরতে থাকে আয়ারল্যান্ডের ব্যাটাররা। ১ বল বাকি থাকতে ১১৭ রানে অল আউট হয় আয়ারল্যান্ড। বাংলােেশর পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান। ২টি উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে সাইফ হাসান এবং তানজিদ হাসান ৩৮ রান যোগ করেন। ১৪ বলে ১৯ রান করে ইয়ং এর শিকার হয়ে ফিরেন সাইফ হাসান। আরো একবার ব্যর্থ হলেন অধিনায়ক লিটন দাশ। ফিরেছেন ৭ রান করে। এরপর আইরিশদের আর কোন সুযোগ দেননি তানজি এবং ইমন।

নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ ৩৫ বলে। ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৩৮ বল বাকি রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে তানজিদ এবং ইমন। তানজিদ ৩৬ বলে ৫৫ আর ইমন ২৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...