মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

অক্সিজেনে হাজী লেদু মিয়ার কলোনীতে অগ্নিকাণ্ডে ৫০ বস্তিঘর ভস্মীভূত

অক্সিজেনে হাজী লেদু মিয়ার কলোনীতে অগ্নিকাণ্ডে ৫০টি বস্তিঘর পুড়ে ছাই

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকার কেডিএস ফ্যাক্টরির পেছনে হাজী লেদু মিয়ার কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার ১ ডিসেম্বর সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কলোনীর একটি ঘরের গ্যাসের চুলা লিকেজ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ সহকারী পরিচালক শাহ মো. এমরান।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল অফিস জানায় কলোনীতে ৫০টি বস্তিঘর ছিল। সকালে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুর্হূর্তের মধ্যে আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে।

আগুনের ক্ষতিগ্রস্ত পরিবারের মো. ইউসুফ মিয়া জানান কলোনীতে সকালে যখন বস্তিতে আগুন লাগে তখন বস্তিতে অনেকেই ঘুমিয়ে ছিলেন। চারিদিকে আগুনের আতংক ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে নারী-পুরুষ-শিশু সবাই যে যার মত করে বের হয়ে যান। কেউ ঘর থেকে কিছু বের করতে পারেনি। সবার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। লেদু মিয়ার কলোনী নামে পরিচিত এই কলোনীতে হাজী লেদু মিয়া, আবদুল করিম ও মো. ইউসুফের ৫ লাইনের ৫০টি ঘর রয়েছে। আগুনে তাদের পুরো বস্তি পুড়ে যাওয়ায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান মো. ইউসুফ মিয়া।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শাহ মো. এমরান জানান, বায়েজিদের অক্সিজেন মোড় এলাকার কেডিএস ফ্যাক্টরির পেছনে লেদু মিয়ার কলোনীতে গ্যাসের চুল লিকেজ হয়ে সকাল ৯টা ৫০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের সংবাদ পেয়ে আমাদের বায়েজিদ, কালুরঘাট ও আগ্রাবদ ষ্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে বেলা ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
অগ্নিকাণ্ডের হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ১ কোটি টাকার বস্তিবাসীর মালামাল উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...