রবিবার, ৯ আগস্ট ২০২৬

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামে  বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সমবেত প্রার্থনা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামে বিশেষ সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর চকবাজারস্থ কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধ বিহারে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয়, চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলার যৌথ আয়োজনে ‘হাজার প্রদীপ প্রজ্জ্বলন’ কর্মসূচির মাধ্যমে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া। প্রার্থনা সভা পরিচালনা করেন বিহারের অধ্যক্ষ প্রফেসর ড. উপানন্দ মহাথেরো।

ড. উপানন্দ মহাথেরো বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসুন—মহামতি গ Gautam বুদ্ধের নিকট আমরা এ প্রার্থনা করি।”

সভাপতি রুবেল বড়ুয়া বলেন, “যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারে না, তারাই জিয়া পরিবারের প্রতি অন্যায় আচরণ করছে। তারেক রহমান নিরাপদ থাকলে দেশ নিরাপদ থাকে। আমরা চাই দেশনেত্রী দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরুন।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ ডা. অসীম কুমার বড়ুয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, কমল জ্যোতি বড়ুয়া, সজল বড়ুয়া, মোহন বড়ুয়া, সুমন বড়ুয়া, দিবাকর বড়ুয়া, তাপস বড়ুয়া, জুয়েল বড়ুয়া, সমর বড়ুয়া, প্রকৌশলী চয়ন বড়ুয়া, প্রকৌশলী রণি বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া রুকু, দীক্ষিত বড়ুয়া, মিথুন বড়ুয়া, সূচয়ন বড়ুয়া, অন্নব বড়ুয়া মিথুন, কল্লোল বড়ুয়া, পিপলু বড়ুয়া, সুজন কান্তি বড়ুয়া, শ্রাবণ বড়ুয়া, রোবেল বড়ুয়া, নিউটন বড়ুয়া, রিপন বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, পার্থিব বড়ুয়া, রণি বড়ুয়া, মাইকেল রাখাইনসহ উত্তর–দক্ষিণ ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশব্যাপী নেত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...